দিনাজপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে এতিম শিশুদের মাঝে পুষ্টিযুক্ত ফলমুল ও খাদ্য বিতরণ
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন : লায়ন্স ক্লাব অব দিনাজপুর কর্তৃক আয়োজিত লায়ন সেবা মাস-২০১৭ কর্মসূচীর আওতায় এতিম শিশুদের মাঝে পুষ্টিযুক্ত ফলমুল ও খাদ্য বিতরণ করা হয়।
সোমবার ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনের হলরুমে লায়ন সেবা মাস উপলক্ষে এতিম শিশুদের মাঝে পুষ্টিযুক্ত ফলমুল ও খাদ্য বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর সেক্রেটারী লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোকারম হোসেন খান, লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, সাহারা খানম গিনি, শিশু নিকেতনের মেট্রোন হোসনে আরা জাহান, যুগ্ম সম্পাদক লায়ন সাইদুর রহমান। সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাবের এও লায়ন আব্দুস সবুর সরকার। এতিম শিশুদের মাঝে পুষ্টিযুক্ত ফলমুল ও খাদ্য বিতরণ করতে গিয়ে ক্লাব সেক্রেটারী লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না বলেন, প্রতি বছর পুষ্টিযুক্ত খাবারের অভাবে আমাদের দেশের গরিব, অসহায়, দরিদ্র ছেলে-মেয়েরা রাত কানাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের স্বাস্থ্য পরিচর্যার পাশাপাশি পুষ্টিযুক্ত ফলমুল খাওয়ানো খুবই প্রয়োজন।

কোন মন্তব্য নেই