দিনাজপুরে চাঁদার একলক্ষ টাকা না পেয়ে বিষ প্রয়োগে দুই লক্ষ টাকার মাছ নিধন ও পাহারাদারের ঘর ভাংচুর
সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে চাঁদার একলক্ষ টাকা না পেয়ে বিষ প্রয়োগে দুই লক্ষ টাকার মাছ নিধন ও পাহারাদারের ঘর ভাংচুর করায় থানায় অভিযোগ। অভিযোগ সূত্রে প্রকাশ, দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতয়ালীর রামপুর ধোয়াকালীর মন্দির সংলগ্ন এলাকায় ওয়াস কুরুনি (গাঠুর) সরকারি লিজকৃত পুকুরে বিনয় চন্দ্র গং রা ওয়াস কুরুনির নিকট একলক্ষ টাকা চাঁদা দাবি করে। ওয়াস কুরুনি চাঁদা দাবিকৃত টাকা না দিলে বিনয় চন্দ্র গংরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে দুই লক্ষ টাকার মাছ নিধন ও পাহারাদারের ঘরটি ভাংচুর করে। এব্যাপারে ওয়াস কুরুনি সোমবার সকালে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসী বিনয় চন্দ্র গংগের আইনগত শাস্তির জোর দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই