ডোমারে অগ্রণী দুয়ার ব্যাংকিং এর শুভ উদ্বোধন






DSC06520

 আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে অগ্রণী দুয়ার ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। ৯ অক্টোবর সোমবার সকাল ১১টায় ডোমার থানা রোড মাজার সংলগ্ন দোতালা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক রংপুর শাখার উপ-ব্যবস্থাপক এসএম মোস্তফা ই-কাদেরের সভাপতিত্বে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী বেপারী, অগ্রণী দুয়ার ব্যাংকিং সার্ভিসের উপ ব্যবস্থাপক কামরুজ্জামান, রংপুর জোনের মহা-ব্যবস্থাপক সুকান্তি বিকাশ স্যাানাল। এ সময় নীলফামারী শাখার এসপিও ব্যবস্থাপক আরিফুল ইসলাম, ডোমার শাখা ব্যবস্থাপক আবুল হাসনাত প্রমূখ বক্তব্য রাখেন। বাংকিং সেবা গ্রাহকদের দোড়গোড়ায় সহজে ও নিরাপদে পৌছে দিয়ে ব্যাপক আকারে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের লক্ষে অগ্রণী দুয়ার ব্যাংকিং চালু করা হয়েছে বলে ব্যাংক কর্মকর্তাগণ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.