ডোমারে নবধুর সামনে বরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা বরের দুলাভাই আটক

DSC06527



আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে নববধুর সামনে বরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে বরের দুলাভাই আটক। ঘটনাটি উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা বামুনিয়া মুন্সির বাজার এলাকায়। সরেজমিনে যানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব জোড়াবাড়ী ২নং ওয়ার্ডের দিনমুজুর ছাইদার রহমানের কন্যা লিপা আক্তারের সাথে একই এলাকার অটো চালক আজাহারুল ইসলাম রাজার ছেলে লেমন ইসলামের দীর্ঘদিন যাবত প্রেম ভালবাসা চলে আসছে। বিষয়টি উভয় পক্ষে জানাজানি হলে কেউতা মেনে নিতে না চাওয়ায় গত ৪অক্টোবর বুধবার সন্ধ্যায় প্রেমিক প্রেমিকা ভালবাসার টানে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা কালে অটোযোগে বাড়ী থেকে ডোমার যাওয়ার পথে লাল বাজার নামক স্থানে এলাকাবাসী তাদের আটক করে। রাতভর উভয় পক্ষে মিমাংসা না হওয়ায় তাদের দুজনকে জোড়াবাড়ী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সেরাজুলের হাতে বুঝেদেয় বামুনিয়া ইউপি সদস্য স্বপন মিয়া। ছেলে পক্ষের কোন সাড়া না পাওয়ায় মেয়ের বাড়ীতে ৩দিন ধরে অবস্থান করে। এর পরেও ছেলে পক্ষের হুমকি ধামকির কারনে এবং সমাজের দূর্ণামের ভয়ে জেলা নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিবাহ সম্পন্ন করে এবং মুসলিম শরা-শরীয়ত মোতাকে রেজিষ্ট্রিমূলে বিবাহ করে ডিমলায় আতœীয়র বাড়ীতে বেড়াতে যায় নববধু ও বর। গতকাল ৯ অক্টোবর সোমবার বিকালে স্বামী স্ত্রী দুজন ডিমলা হতে বাড়ী ফিরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বরের দুলাভাই  জোড়াবাড়ী মাষ্টার পাড়ার রুজেলের ছেলে আশিক ও তার ভাড়াটিয়া লোকজন মিলে বারবিশা বামুনিয়া মুন্সির বাজার এলাকায় তাদের অটো আটক করে নববধু লিপাকে মারপিট করে বর লেমনকে জোর পূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। লিপা চিৎকারে বাজারের লোকজন আশিককে আটক করে গণধোলাই দেয়। এ সময় বাকী সহযোগীরা পালিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত বিষয়টি সমাধান না হওয়ায় রিপাকে তার বাবা ছাইদারের হাতে ও লেমনকে তার দুলাভাই আশিকের জিম্মায় মুছলেকা নিয়ে হস্তান্তর করেন ইউপি সদস্য ও স্থানীয় লোকজন। নববধু ও বর তারা তাদের নিজ বাবার বাড়ীতে অবস্থান করছে।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.