সুন্দরগঞ্জে ইলিশ ধরায় ৬ জেলের কারাদ-: ২ নৌকা-জালসহ ইলিশ জব্দ




আবু বক্কর সিদ্দিক,গাাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে জাটকা ও মা ইলিশ ধরার অপরাধে ৬জনের প্রত্যেকের ১৩ দিনের বিনাশ্রম কারাদ- অনাদায়ে ৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট- মুহাম্মদ সামিউল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এরআগে উপজেলার কাপাসিয়া ইউনিয়ন দিয়ে প্রবাহিত ব্রক্ষ্মপুত্র নদে অভিযান চালিয়ে ইলিশ ধরার সময় ৬৬টি ধৃত ইলিশ, ৫ হাজার মিটার জাল ও ২টি নৌকাসহ দ-িত ঐ ৬ জেলেকে আটক করেন ভ্রাম্যমান আদালত।পরে ভ্রাম্যমান আদালত ইলিশ ধরায় ব্যবহৃত জালগুলো আগুনে পুড়ে দিয়ে জব্দকৃত ইলিশগুলো এতিমখানায় প্রদানের করেন। দ-িত জেলেরা জরিমানার অর্থ প্রদান করায় ছেড়ে দেন ভ্রাম্যমান আদালত। তারা হলো-উক্ত কাপাসিয়া ইউনিয়নের কালাইসোতার চরের মৃত আইজ উদ্দীনের পুত্র জয়নাল আবেদীন (৫৫), আব্দুস সামাদের পুত্র নাজমুল হুদা (২৫), আব্দুল মাজেদের পুত্র শহীদুল ইসলাম (৩০), আব্দুল ব্যাপারীর পুত্র হেলাল উদ্দীন (৩০), গাইবান্ধা জেলা সদরের কামাড়জানী ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের খোকা ব্যাপারীর পুত্র সাহাব উদ্দীন (৪৫) ও আবজাল হকের পুত্র আল- আমিন (২৭)। রায় ঘোষণার পূর্বে দ-িত জেলেরা সকলেই আদালতের নিকট তাদের কৃত কর্মের জন্য দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.