লালপুরে টর্নেডোতে শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে হঠাৎ টর্নেডোতে ৮টি গ্রামের দেড় শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। গাছ-পালা উপড়ে পড়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এসময় আহত হয়েছে অন্তত ১০জন। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে লালপুর উপজেলার আরবাব এবং লালপুর এই দুটি ইউনিয়নের ওপর দিয়ে হঠাৎ করেই টর্নেডো বয়ে যায়। এসময় ওই দুটি ইউনিয়নের রঘুনাথপুর, মোহরকয়া, মমিনপুর,বাকনাই, মঞ্জিলপুকুর, হাশিমপুর সহ অন্তত ৮টি গ্রামের দেড় শতাধিক কাঁচা-পাকা বাড়িঘর বিধ্বস্ত হয়। প্রচন্ড ঝড়ের কারনে বাড়ি-ঘর এবং স্কুলের টিনের চালা উড়ে গেছে। গাছের ডালপালা ভেঙ্গে পড়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে, টর্নেডোর খবর পাওয়ার পর স্থানীয় সংস্দ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত ইউএনও আবু তাহির সহ অন্যান্যে কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেছে। পরে সাংসদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শুকনা খাবার বিতরন করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনীয় টিন ও অন্যান্য ত্রানসামগ্রী দেওয়ার প্রক্রিয়া চলছে।


কোন মন্তব্য নেই