বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ



দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন কার্যালয়ে আওয়ামীলীগের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার রাতে মোঃ আদম মালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ হামিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ, বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্বা জাকারিয়া জাকা, আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শিবলী সাদিক, বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালে মধ্য আয়ের দেশকে পরিণত করার জন্য ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের বক্তব্য বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগের নেতাকর্মীরা চাকুরী না পেয়ে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মোট অংকের টাকার বিনিময়ে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের চাকুরী দিয়েছেন। এজন্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং এর সুষ্ঠ জবাব চান।
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.