অপু বিশ্বাস জন্মদিনে
বিনোদন ডেস্ক: অপু বিশ্বাস, বগুড়ার গর্ব। গর্ব সারা
বাংলাদেশের। বাংলাদেশের চলচ্চিত্রের একটি অধ্যায়ের গর্বিত নায়িকা তিনি।
বাংলাদেশের চলচ্চিত্রের দর্শকনন্দিত নায়িকা তিনি। বগুড়ার কাটনার পাড়ার সেই
ছোট্ট মেয়েটিই আজকের অপু বিশ্বাস। বিয়ের পর যার নাম হয়েছে অপু ইসলাম খান।
বুলবুল ললিতকলা একাডেমি এবং পরবর্তীতে বগুড়ার ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র
পলাশের কাছ থেকে নিজেকে নাচে পারদর্শী করে তোলেন। যখন লাক্স চ্যানেল আই
প্রতিযোগিতায় নাম লেখানোর জন্য কিছু ছবি তুললেন অপূর্ব’র কাছে। সেই ছবিই
বগুড়ার সন্তান অভিনেতা আহসানুল হক মিনুর হাত ধরে চলে যায় বরেণ্য নির্মাতা
আমজাদ হোসেনের কাছে। দেখেই পছন্দ হয়ে যায় অপু বিশ্বাসকে। ‘কাল সকালে’
চলচ্চিত্রে শাবনূরের বান্ধবী এবং পরবর্তীতে সুভাষ দত্তের ‘ও আমার ছেলে’
চলচ্চিত্রে অভিনয় করেন।
কিন্তু ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয় দেখে ভালোলেগে যায় নির্মাতা এফ আই মানিকের। অপু অভিনয় করেন এই পরিচালকের ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে। বিপরীতে শাকিব খান। মুক্তির পর এই চলচ্চিত্র দিয়েই রাতারাতি তারকাখ্যাতি পান অপু বিশ্বাস। না, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শাকিব খান আর অপু বিশ্বাসই পরবর্তীতে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটিতে পরিণত হন। বহু দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। বাস্তব জীবনেও তারা জুটি। তাদের একমাত্র সন্তানের নাম আব্রাহাম খান জয়। গেলো ২৭ সেপ্টেম্বর ছিলো জয়ের জন্মদিন। আর আজ অপু বিশ্বাসের জন্মদিন। জন্মদিন নিয়ে কোন পরিকল্পনা নেই তার।
তবে অপু
বলেন, ‘সত্যিই বিশেষ কোন পরিকল্পনা নেই জন্মদিন নিয়ে। তবে দিনের কোন একটি
সময় আমি আমার আদরের সন্তান জয়কে নিয়ে কোথাও যাবো, মা ও ছেলে একসঙ্গে কোথাও
সময় কাটাবো, খাওয়া দাওয়া করবো। নিজের জন্মদিনে এর আগেও আমি তেমন কোন
সেলিব্রট করিনি। একবার শুধু পরিচালক সাফি উদ্দিন সাফি ভাই বিশেষভাবে আয়োজন
করেছিলেন। আমি সবসময়ই মনেকরি জন্মদিনে আমার ভক্ত দর্শকের শুভেচ্ছা,
ভালোবাসাই আমার জন্য অনেক বড় উপহার। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো
থাকি, সুস্থ থাকি। আমার ক্যারিয়ারের আজকের পর্যন্ত যারাই আমার পাশে ছিলেন
সবসময় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
অপু
বিশ্বাস প্রসঙ্গে গুনী অভিনেতা আহসানুল হক মিনু বলেন, ‘অপু তো আসলে আমার
মেয়েরই মতোন। ওর সাফল্য দেখে মন ভরে যায় আমার। গর্ব হয় আমার। আমি যে তাকে
একটি সঠিক পথে নিয়ে আসতে পেরেছি, এটাই আমার অনেক আনন্দের। তার জন্মদিনে
অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ তাকে ভালো রাখুন।’
অপু
বিশ্বাসের মা শেফালী বিশ্বাসও মেয়ের জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে অপু বিশ্বাস এরইমধ্যে ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রের শুটিং করেছেন
গাজীপুরের পূবাইলে শাকিব খানের শুটিং বাড়িতে। শিগগিরই অপু এই চলচ্চিত্রের
ডাবিং-এর কাজ শেষ করবেন। উল্লেখ্য অপু বিশ্বাস শিবলী নিপা’র প্রতিষ্ঠান
‘নৃত্যা ল’-এও বেশকিছুদিন নাচ শিখেছেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ
চলচ্চিত্র হচ্ছে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’। এটি বেশ দর্শকপ্রিয়
একটি চলচ্চিত্র।

কোন মন্তব্য নেই