লালমনিরহাটে নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত মাহি-শিবলী



বিনোদন ডেস্ক: সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয়চিত্র নায়িকা মাহিয়া মাহি ও চিত্র নায়ক শিবলী। ‘মন দেব মন নেব’র শুটিংয়ে এখন তারা

লালমনিরহাটে রয়েছেন। রবিরার জেলার রেল স্টেশনে ছবিটির শুটিংয়ে অংশগ্রহণ করেন তারা। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন লালমনিরহাটেরস্বনামধন্য ব্যক্তিত্ব তরুণ চলচ্চিত্র নির্মাতা রবিন খান।

‘মন দেব মন নেব’ ছবির শুটিং বিষয়ে রবিন খান বলেন, ‘অন্যান্য গল্পের মত ‘মন দেব মননেব’ ছবিটি নয়। একই পরিবারের দুই বোন। বড় বোন স্কুলের শিক্ষক। গল্পের এক সময়সমাজের প্রভাবশালী একজনের কু-নজরে পড়ে সে। স্বভাবে দুষ্টু ওই প্রভাবশালী ব্যক্তির সঙ্গেশুরু হয় বড় বোনের দ্বন্দ্ব। তার কুদৃষ্টি থেকে বাঁচতে দুই বোন মিলে গড়ে তোলে প্রতিরোধ।এভাবেই এগিয়ে যাবে এই ছবির কাহিনী।’

লালমনিরহাটের এই কৃতি সন্তান রবিন আরো বলেন, ‘গত ২৫ শে সেপ্টেম্বর থেকেলালমনিরহাটের বিভিন্ন লোকেশনে গিয়ে আমরা টানা শুটিং করছি। গল্পের প্রয়োজনে গ্রামীণ

আবহে শুটিংয়ের প্রয়োজনে আমার নিজ জন্মস্থান লালমনিরহাটে শুটিংয়ের পুরো টিম নিয়েইকাজ করছি আমরা।

ছবিটি মূলত রোমান্টিক, অ্যাকশন ও কমেডি ঘরানার। বিভিন্ন মনোরম লোকেশনে এরদৃশ্যধারণ করা হচ্ছে ছবিটি দেখলে দর্শকদের ভালো লাগবে বলে মন্তব্য করেন তিনি।

ছবিতে মাহির বড় বোনের চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেত্রী কবরী সারোয়ারকে। নায়কেরচরিত্রে থাকছেন তরুণ অভিনেতা শিবলী। এছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনসুব্রত ও সুজাতাসহ আরো অনেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.