ডিমলায় হাতকড়াসহ পালাতক মাদক ব্যবসায়ীকে ৮ ঘন্টা পর গ্রেফতার



নুরনবী ইসলাম মানিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় হাতকড়াসহ পালতক মাদক ব্যবসায়ী জিকরুল ইসলাম জিকু (৩২) কে দীর্ঘ ৮ ঘন্টা অভিযানের পর পুলিশ বুধবার রাতে গ্রেফতার করে। বুধবার বিকালে মাদক ব্যবসায়ী জিকরুল ইসলাম জিকু কে ২বোতল ফেন্সিডিল আটক  করে ডিমলা থানার পুলিশ।

আটকের পর হাতকড়া পড়া অবস্থায় এসআই আতিকুর রহমানকে আঘাত করে সে পালিয়ে যায়। সে ঝুনাগাছ চাপানি ইউনিয়েনর দক্ষিন সোনাখুলি গ্রামের নছিম উদ্দিনের পুত্র। পুলিশ জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী জিকরুলকে পুনরায় গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগাড়ে পাঠানো হয়েছে। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ীর কাজে ব্যবহারকৃত একটি পালসার মোটর সাইকেল ও মাদক বিক্রির ১ হাজার টাকা উদ্ধার করে।

পুলিশ সুত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৩টায় ডিমলা থানার এসআই রাশেদুল ইসলাম ও এসআই আতিকুর রহমান ২ বোতল ফেন্সিডিলসহ জিকরুল ইসলাম জিকুকে আটক করে। এ সময় তিনি হাতকড়াসহ পালিয়ে যায়। ঘটনার পর থেকে দক্ষিন সোনাখুলি গ্রামে বাড়ী বাড়ী পুলিশ তল্লাশী করে। এ সময় খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেনসহ সকল এসআই, এএসআই, গ্রাম পুলিশ অংশ নেয়। এ ঘটনায় মাদকদ্রব্য ও পুলিশকে আঘাত, সরকারী কাজে বাধার অভিযোগে ৬জনকে আসামী করে ডিমলা থানার এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।  ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কে আদালতের মাধ্যমে জেলা কারাগাড়ে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.