উপার্জনে রোনালদোর পাশে কোহলি
স্পোর্টস ডেস্ক: বিশ্বে বর্তমান সময়ে অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। বিচক্ষণ নেতৃত্ব, দারুণ ব্যাটিং ও আক্রমণাত্মক মনোভাবে অনেক ক্রিকেট ভক্তেরই পছন্দের খেলোয়াড় তিনি। এদের বদৌলতেই ফোর্বসের একটি তালিকায় তিনি আছেন দুই নম্বরে, ক্রিস্তিয়ানো রোনলদোর পাশে। ইনস্টাগ্রামে কোন পণ্যের প্রচারণার পোস্টের জন্য অর্ধ-মিলিয়ন ইউএস ডলার বা ৩.২ কোটি রূপি উপার্জন করেন কোহলি। রোনালদোর আয়ও তার সমান।
প্রতিভাধর এই ক্রিকেটারের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সংখ্যা অনেক। ফেসবুকে তার পেইজে লাইক আছে ৩৬ মিলিয়ন। টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা যথাক্রমে ২০ মিলিয়ন ও ১৫ মিলিয়ন। এত অনুসারীর কারণেই তো এই মাধ্যমগুলো থেকে বিপুল আয় কোহলির।
এ বছরই ফোর্বসের করা সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়ের তালিকায় ৮৮ নম্বরে ছিলেন কোহলি। তার ব্র্যান্ড মূল্য ফুটবল মহাতারকা লিওনেল মেসির চেয়ে বেশি। এবার ইনস্টাগ্রাম আয়ে বসলেন আরেক মহাতারকা রোনালদোর পাশে। ২৯ বছর বয়সী কোহলি যে আরও অনেক দূরে যাবেন তা সহজেই অনুমান করা যায়।

কোন মন্তব্য নেই