নাটোরে বিদ্যুৎ সংযোগ বাবদ দালালদের নেওয়া ঘুষের টাকা ফেরত দিয়ে ৫৫০ টি পরিবারে মাঝে আলো জ্বালালেন এমপি কুদ্দুস



নাটোর প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ সংযোগের তদবির বাবদ দালালদের নেওয়া ঘুষের টাকা উদ্ধার করে প্রতারিত হওয়া গ্রাহকদের মাঝে ফিরিয়ে দিয়ে খলিফাপাড়া ও কালাকান্দর গ্রামের ৫৫০ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুতের আলো জালিয়েছেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস । বুধবার(৭ নভেম্বর) সন্ধ্যায় খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ। পরে প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি গ্রাহকদের কাছ থেকে দালালদের নেওয়া লক্ষাধিক ঘুষের  টাকা উদ্ধার করে প্রতারিত হওয়া গ্রাকদের মাঝে ফিরিয়ে দিয়ে সুইচ টিপে আলো জ্বালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রসাশনিক কর্মকর্তা, দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,নতুন বিদ্যুৎ সংযোগ প্রাপ্ত পরিবারের সদস্য সহ এলাকার নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে পরে আবার এমপি কুদ্দুস ধারাবারিষা ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের ৩০ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.