নাটোরে যুবলীগ কর্মিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা



নাটোর প্রতিনিধি: নাটোরের কান্দিভিটুয়া এলাকায় অঙ্গন নামে এক যুবলীগ কর্মিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অঙ্গন পাটুল রফিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অঙ্গন শহরের কান্দিভিটুয়া এলাকায় মামা মুন্নার বাড়িতে থাকতো। রাতে  বন্ধুদের সাথে কান্দিভিটুয়া মসজিদের পাশে আড্ডা দিচ্ছিলো, এসময় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এবং অঙ্গনকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক কিংবা কি কারনে হত্যা করা হয়েছে তা জানাতে পারে নি ।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.