প্রতিবন্ধীতা বিষয়ক ৫ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ




আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সুইড বাংলাদেশ এর পরিচালনায়, মানসিকা লালমনিরহাটের সহযোগিতায়, নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকারের আয়োজনে ৫ থেকে ৯ নভেম্বর ২০১৭ ইং এর প্রতিবন্ধীতা বিষয়ক ৫ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ০৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বিতরন করা হয়।পলাশী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরন করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। আমন্তিত অতিথি ছিলেন লালমনিরহাট মানসিকার নির্বাহী পরিচালক এ্যাডভোকেট একেএম শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, নির্বাহী পরিচালক পল্লী সমন্বয় কেন্দ্র সুকান দিঘি কালীগঞ্জ এনামুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম শাহ জালাল ও সহকারী শিক্ষক দুহুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম সরকার।স্বাগত বক্তব্য রাখেন, নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, প্রশিক্ষক ও মানসিকার কো-অর্ডিনেটর রুকশাহানারা সুলতানা মুক্তা।নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল শান্ত, ডাউয়াটারী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান প্রমূখ।
৫ দিন ব্যাপী লালমনিরহাট জেলার বিভিন্ন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়র ৩০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/ শিক্ষিকাদের অংশগ্রহনে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.