যৌথ প্রয়াস - ইসমত আরা
যৌথ প্রয়াস
-ইসমত আরা
কালো ভাবনায় রাত্তির কেটে গেল ;
দু জনার মাঝখানে ছায়া ছায়া
জ্যোৎস্নারা অবারিত তটিনী ঘুরে
গড়ে তোলে চকিত বসত--------
দু জনার মাঝখানে ছায়া ছায়া
জ্যোৎস্নারা অবারিত তটিনী ঘুরে
গড়ে তোলে চকিত বসত--------
চুইয়ে পড়ে তুষার স্মৃতি গোপন ফটকে
আঙুলে ঢেউ তোলে সিক্ত অভিনন্দন
শব্দাকাশে তর্জমা করে কবিতারা-----
স্বল্পায়ু জুড়ে অনুভূতির নিয়ন আলো
আলতো পায়ে হেঁটে যায় তবু অন্তর্লীনে
অমিয় ধারায় যেন------
আঙুলে ঢেউ তোলে সিক্ত অভিনন্দন
শব্দাকাশে তর্জমা করে কবিতারা-----
স্বল্পায়ু জুড়ে অনুভূতির নিয়ন আলো
আলতো পায়ে হেঁটে যায় তবু অন্তর্লীনে
অমিয় ধারায় যেন------
বৃষ্টির শহর জুড়ে সৃষ্টির চৈতন্য কেবল
আবর্তিত পৃথিবীর বুকে স্বপ্ন আঁকে---
প্রাচীন প্রাচীরের মত ভেঙে ফেলি
স্মৃতিদীর্ণ সংসার,সম্পর্ক ফেরাব আবার
ভোরের করতলে প্রতিজ্ঞারা
ফিরে ফিরে আসে সযতনে-----
আবর্তিত পৃথিবীর বুকে স্বপ্ন আঁকে---
প্রাচীন প্রাচীরের মত ভেঙে ফেলি
স্মৃতিদীর্ণ সংসার,সম্পর্ক ফেরাব আবার
ভোরের করতলে প্রতিজ্ঞারা
ফিরে ফিরে আসে সযতনে-----
এক জীবনের নির্জনতায় তুমুল ঘৃনায়
করব না আর কষ্ট আবাদ
এবার হব নীরব মুখর ভাষার দ্বারে
খুলব সফল যৌথ প্রয়াস প্রণয়বিহীন
স্বপ্নাকাশেই, দূবিনীত ঢেউয়ের মত-----
করব না আর কষ্ট আবাদ
এবার হব নীরব মুখর ভাষার দ্বারে
খুলব সফল যৌথ প্রয়াস প্রণয়বিহীন
স্বপ্নাকাশেই, দূবিনীত ঢেউয়ের মত-----


কোন মন্তব্য নেই