‘এমতাবস্থায়’ শব্দটিকে শুদ্ধ বলে মনে করি না



‘এমতাবস্থায়’ শব্দটিকে শুদ্ধ বলে মনে করি না।

ফেসবুক থেকে....

Ali Akhtar Golam Kibria

বিভিন্ন দরখাস্ত, প্রতিবেদন এবং বর্ণনায় ‘এমতাবস্থায়’ একটি বহুল প্রচলিত শব্দ। ‘এ অবস্থায়’ কথাটি বোঝাতে সাধারণত ‘এমতাবস্থায়’ শব্দটির ব্যবহার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। এমতাবস্থা থেকে এমতাবস্থায়। এমতাবস্থা শব্দটিকে একটি সন্ধিজাত শব্দ বলে মনে হওয়াটা স্বাভাবিক। এমত + অবস্থা = এমতাবস্থা! কিন্তু প্রশ্ন হলো, ‘এমত’ নামে কোনো শব্দ আমাদের বাংলা ভাষায় আছে কি? যতোটুকু জানি, ‘এমত’ নামে কোনো শব্দ আমাদের বাংলা ভাষায় নেই। তবে ‘এমতো’ শব্দটি আমাদের বাংলা ভাষায় আছে (অর্থাৎ ত-এর পরে ও-কার আছে)। এমতো শব্দের অর্থ এরূপ বা এমন। ‘এমতো’ শব্দের সঙ্গে ‘অবস্থা’ শব্দের সন্ধি হয় কি বা হতে পারে কি? এমতো + অবস্থা = ??
তাহলে দেখা যাচ্ছে যে, সন্ধির নিয়ম অনুযায়ী এমতাবস্থা শব্দটি একটি অচল শব্দ। আবার এমতাবস্থা শব্দটিকে যদি এভাবে দেখি: ‘এ + মত + অবস্থা’......তাহলে সেক্ষেত্রেও তিনটি শব্দের উপস্থিতি লক্ষ্য করা যায় যা সম্পূর্ণরূপে বাহুল্য দোষে দুষ্ট এবং সন্ধির চরিত্র অনুযায়ী এই কাঠামোটি আদৌ যথার্থ নয়। অতএব এই সিদ্ধান্তে আসা যায় যে, এমতাবস্থা বা এমতাবস্থায় শব্দটি শুদ্ধ শব্দ নয়। ‘এমতাবস্থায়’ শব্দটিকে আমি শুদ্ধ শব্দ বলে মনে করি না। সেজন্য বলি, এতো ঝামেলায় যাওয়ার কি দরকার! ‘এমতাবস্থায়’ না বলে সোজাসুজি ‘এ অবস্থায়’ বললেই তো ল্যাঠা চুকে যায়।
আমি বিজ্ঞানের ছাত্র। আনুপাতিকভাবে বাংলায় আমার দখল কম। এগুলো আপনারা আমার চেয়ে কম বোঝেন না। আপনাদের সদয় মতামত আশা করি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.