টাইগার কোচ হাথুরুসিংহের পদত্যাগপত্র নিয়ে গুঞ্জন

টাইগার কোচ হাথুরুসিংহের পদত্যাগপত্র নিয়ে গুঞ্জন

স্পোর্টস ডেস্ক:তাঁর সঙ্গে বিসিবির চুক্তি ২০১৯ সাল পর্যন্ত। ২০১৯ সালের বিশ্বকাপ মাথায় রেখে গতবছর জুনে তাঁর সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করে বিসিবি। ২৩ হাজার ডলার মাসিক বেতন বেড়ে হয় প্রায় ২৬ হাজার ডলার।  সঙ্গে আরো অনেক সুযোগ সুবিধা। আর একচ্ছত্র ক্ষমতা তো আছেই। এতসব সুযোগ সুবিধার পরও বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহ পদত্যাগ করেছেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে বিসিবি’র দায়িত্বশীল কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ক্রিকইনফোর ওই খবরে বলা হয়েছে, শ্রীলংকা ক্রিকেট বোর্ড হাথুরুকে কোচ হিসেবে পেতে চায়। তার সঙ্গে আলোচনাও করেছে লংকান ক্রিকেট বোর্ড। উভয় পক্ষ সমঝোতায় এসেছে।

এর আগে গেল বছরের অক্টোবরেও একবার বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন হাথুরুসিংহে। কিন্তু বিসিবি সেটা গ্রহণ করেনি। বোর্ড তখন প্রতিশ্রুতি দিয়েছিল যেসব বিষয় নিয়ে প্রধান কোচেন অসন্তোষ সেগুলো তারা মিটিয়ে ফেলবে। এরপর সবকিছু ভালো যাচ্ছিল। হাথুরুসিংহ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তো আগেই। তবু কোথায় ফাঁক ছিল। দক্ষিণ আফ্রিকা সফরে যখন বাংলাদেশ একের পর এক বাজে পারফরম্যান্স দিয়ে যাচ্ছিল তখন তো বাংলাদেশ কোচ একবারও মিডিয়ার সামনে আসেননি। যতবার অনুরোধ করা হয়েছে, প্রত্যাখ্যান করেছেন তা।

হাথুরু প্রায়ই বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকে দিয়ে তিনি ক্রিকেটবিশ্বকে আরেকবার চমকে দিতে চান। যাওয়ার আগে এই বাংলাদেশকে ১৯৯৬ সালের ‘শ্রীলঙ্কা’ বানিয়ে যেতে চান।

মার্চে শ্রীলঙ্কা সফরে যেয়ে হাথুরু আবার নিজ দেশে ফেরার কথা বলেন। ওই সময় ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘যদি শ্রীলঙ্কা আমাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আমি ফিরবো।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.