মা- কুমকুম খাতুন


 

মা

-কুমকুম খাতুন

পলাশবাড়ী, গাইবান্ধা



মাগো আমি একটা কথা বলছি তোমায় আজ,

তুমি আমার মসজিদ মন্দির, সকাল দুপুর সাজ।

জন্মের পরে মুখটি তোমার দেখছি আমি যেই,

তুমি হলে অমূল্য ধন তুল্য তোমার নেই।

তোমার স্নেহ পেয়ে মাগো জীবন আমার পূর্ণ,

থাকবে না মা যখন তুমি অহং হবে চূর্ণ।

তোমার ভালোবাসায় হয়েছি মাগো সিক্ত,

বকুনি লাগে মধুর হয়না কভু তিক্ত।

সন্ধ্যা শেষে হেসে খেলে ফিরছি যেই ঘরে,

কঞ্চি হাতে দাঁড়িয়ে ছিলে উঠোন পরে।

আমি তখন চুপিচুপি পড়ার ঘরে ঢুকে,

ভয়ে ভয়েই আঁধার রাতে পড়ছি ঘরে লুকে।

অভিমানে খেয়েছি কিনা নিতে তুমি খোঁজ,

সে সকল স্মৃতি মাগো আমার পড়ছে মনে রোজ।

বড় হয়েছি বলে তাই আর বকোনা তুমি,

মাগো আমার হৃদয়টা তাই লাগে পানসে ভূমি।

সুখ যে তুমি মাগো আমার স্বর্গের-ই এক ঘর,

চলে কভু যেয়ো না মা করে আমায় পর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.