কেশবপুরে অধ্যক্ষ নওয়াব আলীর মৃত্যুবার্ষিকী পালন
আব্দুল মজিদ, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নওয়াব আলী খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সৎ ও নিষ্ঠাবান এ শিক্ষাবিদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে জন্মস্থান উপজেলার আটন্ডা গ্রামের বিভিন্ন মসজিদে জুম্মাবাদ কোরআন তেলোয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ২০১৫ সালের ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৯৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ১৯৫৪ সাল থেকে ৬৮ সাল পর্যন্ত কেশবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬৮ সালে কেশবপুর কলেজ প্রতিষ্ঠাকাল থেকে ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন।


কোন মন্তব্য নেই