হাতীবান্ধায় ৬ হাজার কৃষকের মাঝে গম ভুট্টা বোরা সবজী বীজ ও রাসায়নিক সার বিতারণ



হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬হাজার কৃষকের মাঝে গম ভুট্টা বোরা সবজী বীজ ও রাসায়নিক সার বিতারনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন।

জানাগেছে, বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের পূর্নবাসন করে দিগুন ফষল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য ঘারতী পুরনে সহায়তা হিসাবে সরকার প্রনোদনা ও কৃষি পূর্নবাসনে বিনা মূল্যে গম,ভুট্টা বোরো সবজী বীজ ও রাসায়নিক সার বিতরন করেছে। এরই ধারাবাহিকতা শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এক বিতরনিয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলায়নতনে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিতরনি সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন সংসদ সদস্য মোতাহার হোসেন বিশেষ অতিথী উপজেলা পরিষদ চেয়াম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও অধ্যক্ষ সারওয়ার হায়াত খান। সভায় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুষিয়ে নিতে ১৭/১৮ রবি মৌসমে প্রনোদনা ও পূর্নবাসনের আওতায় উপজেলায় ১২ইউনিয়নে মোট ৫হাজার ৮শত ৭৫জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে প্রতি বিঘায় ২০ কেজি গমবীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার,এবং ৫ কেজি বোরো বীজ,২কেজি ভুট্টা বীজ ও ৩৫০গ্রাম বিভিন্ন সবজী বীজসহ সমপরিমান সার বিনা মুল্যে বিতারন করা হচ্ছে।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক দিলিপ কুমার সিংহ ইউপি চেয়ারম্যান নুরল আমিন ও মনোয়ার হোসেন দুলু প্রমুখ। সভাটি সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রতাব চন্দ্র রায়। শেষে প্রধান অতিথী কৃষকদের মাঝে সার বীজ বিতরনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এর আগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আশ্রয়হীন ১১টি পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ১৫বান্ডিল ঢেউটিন বিতরন করেন প্রধান অতিথী এমপি মোতাহার হোসেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.