লালমনিরহাটে আলোকিত বাংলাদেশ’র ত্রাণ বিতরণ



হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৮টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রহীনা পরিবারদের মাঝে বিদেশী সংস্থা টিকা প্রকল্পের অর্থয়ানে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন কতৃক ত্রান বিতারনী সভায় নৌকায় ভোট দাবী করেন বক্তারা।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলায়নতনে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত ত্রান বিতরনী সভায় প্রধান অতিথীর বক্তব্যে ক্ষমতাসীন দলের সাংসদ মোতাহার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার দূর্যোগ মোকাবেলাসহ সার্বিক উন্নয়নের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসুচি বাস্তবায়ন সহ দেশে যত সার্বিক উন্নয়ন হয়েছে অতিতে কোন সরকারামলে তা হয়নি। তিনি বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ গড়তে,সকল অসমাপ্ত কর্মসুচি বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পূর্নরায় আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু,ও (তুরকি) টিকা প্রকল্পের বাংলাদেশ ডিপুটি কো-অডিনেটর শেরিফে ওজতুর্ক উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান। বক্তারা সাংসদ মোতাহার হোসেনকে আগামী জাতীয় নির্বাচনে পূর্নরায় নির্বাচিত করে,শেখ হাসিনার হাতকে শক্তি শালি করতে ভোটারদের প্রতি আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন এমপির পুত্র আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইখতেখার হোসেন মাসুদ। অন্যান্যদের মধ্যে ভাইসচেয়ারম্যান শামসুজ্জামান সেলিম,কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন প্রমুখ। পরিশেষে উপজেলার ৮টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ হাজার আশ্রয়হীনা ও অসহায় পরিবারদের মাঝে প্রধান অতিথী তুরকি প্রতিনিধি টিকা প্রকল্পের বাংলাদেশ ডিপুটি কো-অডিনেটর শেরিফে ওজতুর্ক কে সাথে নিয়ে ত্রান বিতরন করেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.