রাজধানীতে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭

রাজধানীতে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭

বিজয় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারআদালতেহাজিরাকে কেন্দ্র করে রাজধানীর হাইকোর্ট ক্রসিংয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ষংঘর্ষ হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।এরপরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় উত্তেজিত কর্মীরা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

পুলিশের ওপর ইট-পাটকেলও নিক্ষেপ করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে পুলিশের ধাওয়া খেয়ে বঙ্গবাজারের সামনে ভাঙচুর ও যানবাহনে (মোটরসাইকেল) আগুন দেন বিএনপি সমর্থকরা। ঘটনাস্থল থেকে ৭ বিএনপি নেতাকর্মীকে আটকও করেছে পুলিশ।

বঙ্গবাজারের সামনের সড়কেও যানবাহনে ভাংচুর ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সেখানেও তারা একটি মোটরসাইকেল আগুন দেন। পরে খবর পেয়ে সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সেখানেও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, খালেদা জিয়ার আদালত থেকে ফেরার সময় সচল রাস্তা অচল করে অবস্থান নেয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। রাস্তা থেকে অবস্থান সরিয়ে নেয়ার কথা বললে তারা পুলিশের উপর ইটপাটকেল মারতে শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়া হয়। পুলিশের ধাওয়া খেয়ে তারা বঙ্গবাজারের দিকে চলে যায়।

শাগবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও রাস্তা অবরোধ করে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগেঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.