ডিমলায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে আহত ৮




নুরনবী ইসলাম মানিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সোমবার (৪ ডিসেম্বর) সকালে জমির সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের আঘাতে ভাতিজাসহ ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে উপজেলা পশ্চিম খড়িবাড়ী ইউনিয়নের মহুবর রহমানের পুত্র আব্দূল মান্নান ও আব্দূল মান্নানের স্ত্রী মাহমুদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন যাবৎ মৃত হবিবর রহমানের পুত্র মহুবর রহমান ও তার ভাই গোলাম মোস্তফা সাথে জমি ভাগ বাটোয়ারা ও সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। গত সোমবার সকালে মহুবর রহমান জমি সীমানার জন্য আমিন নিয়ে আসলে মহুবর রহমানের পুত্র রায়হান ইসলাম (২২), রায়হানের স্ত্রী আগমনি (১৯), স্বামী মহুবর রহমানের স্ত্রী রওশনারা বেগম (৫০)সহ ৮জন আহত হয়। আহতদের মধ্যে মহুবর রহমানের পুত্র আব্দুল মান্নান ও আব্দুল মান্নানের স্ত্রী মাহমুদাকে দ্রুত রংপুর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ইবনে ফয়সাল মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সীমানা নিয়ে বিরোধের জেরে  সংর্ঘষে ৮জন আহত হয়েছে। বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে মহুবর রহমান ডিমলা থানায় লিখিতভাবে ৪জনকে আসামী করে অভিযোগ দেয়।

ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি তদন্তাধীন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.