গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ২ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা মোড় মায়ামনি হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর পাশ্বে নুরজাহান আবাসিক হোটেলে রংঙ্গের কাজ করার সময় অসাবধানতা বশত: গোবিন্দগঞ্জ আবাসিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৩ কেভি তারের সাথে জড়িয়ে সাইফুল ইসলাম (১৯) নামে রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি পলাশবাড়ি উপজেলার হরিরনাথপুর গ্রামের জনৈক ভান্ডারীর পুত্র। এছাড়া গোবিন্দগঞ্জÑদিনাজপর আঞ্চলিক মহাসড়কের বন বিভাগ এলাকায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী গেন্দা মিস্ত্রি (৬৫) নিহত হন। তিনি উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বগুড়া পাড়া গ্রামের মৃত আছমত সোনারের পুত্র। ট্রাকটি দিনাজপুরের ঘোড়াঘাটের শ্রমিকরা আটক করেছে বলে জানা গেছে।


কোন মন্তব্য নেই