সুন্দরগঞ্জে প্রতিযোগীতায় বিজয়ী শিশুদেরকে পুরষ্কার বিতরণ
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব খাদ্য কর্মসূচীর সহযোগিতায় ও আরডিআরএস-বাংলাদেশের বাস্তবায়নাধীন স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় শিশুদের হাতের লেখা, গল্প বলা ও সাবলীলপাঠ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার- একেএম হারুন-উর-রশীদ, ডব্লিউএফপি'র প্রতিনিধি- শাহীন সুলতানা, প্রধান শিক্ষক কমলাকান্ত দাস। এসময় প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর মধ্যে ছিলেন- উপজেলা সহকারি শিক্ষা অফিসার- খাইরুল ইসলম, জাহাঙ্গীর আলম, পরিমল চন্দ্র বর্মন ও আরডিআরএস-বাংলাদেশের প্রতিনিধি মমিনুর রহমান। এতে প্রতিযোগিতায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীগণ ও আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন- প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


কোন মন্তব্য নেই