প্রাচীর নির্মাণকের কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গৃহবধু গুরুত্বর আহত
সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: বাড়ীর প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পতিপক্ষ প্রভাবশালী ব্যক্তিরা হামলা চালিয়ে গৃহবধুকে গুরুত্ব আহত করেছে।
জানাগেছে খানসামা উপজেলার ভেড়ভেরী মৌজার চৌধুরীপাড়া গ্রামে মৃত আব্দুল ওহেদ শাহ’র পুত্র মোঃ আফজাল হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বাড়ীঘর নিয়ে পরিবারসহ বসবাস করে আসছিলেন। গত ১৮ নভেম্বর রাতে একই গ্রামের পতিপক্ষ মোঃ রাজু, মোঃ সাজু, উভয়ের পিতা মোঃ জাহেরুল হক মোঃ জয়নাল আবেদীন চৌধুরী, পিতা-মৃত: হায়দার আলী চৌধুরী, মোঃ মানিক, পিতা-মৃতঃ আবুল কালাম, মোঃ জাহেরুল হক, পিতা মৃতঃ আবুল কালাম, মোছাঃ আঞ্জুয়ারা বেগম, স্বামী মোঃ জাহেরুল হক, মোছাঃ শাহবাজ বেগম, স্বামী-মোঃ সিরাজুল ইসলাম বাড়ী নির্মাণ কাজে বাধা দেয় এবং পরিকল্পিতভাবে হামলা চলায়। এসময় মোঃ আফজাল হোসেনের ছোট ভাই গোলাম রসুলের স্ত্রী পারভীন বেগম প্রতিবাদ করতে এলে পতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায় এবং গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে ও শারীরে বেদম প্রহার করে পালিয়ে যায়। তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে মোঃ আফজাল হোসেন খানসামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই