‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয় : হাইকোর্ট

‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয় : হাইকোর্ট

বিজয় ডেস্ক: ‘জয় বাংলা’ স্লোগানকে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত বলেন, জয় বাংলা স্লোগানই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি। মুক্তিযুদ্ধে আমাদের প্রেরণা ছিলো এ স্লোগান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.