গাইবান্ধায় মডেল মেডিসিন শপের

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা প্রতিনিধিঃ নকল ও ভেজালমুক্ত ঔষুধ নিশ্চিত করতে গাইবান্ধায় মডেল মেডিসিন শপের যাত্রা শুরু হয়েছে।
রবিবার সকালে গাইবান্ধায় ১০টি মডেল মেডিসিন শপের উদ্বোধন করেন ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ফার্মেসী মডেল ইনিসিয়েটিভ পাইলট প্রকল্পের আওতায় এসব মডেল মেডিসিন শপ থেকে ক্রেতারা নকল ও ভেজাল মুক্ত ঔষুধ কিনতে পারবেন। এসব ঔষুধের দোকানে সার্বক্ষনিক একজন ফার্মাসিষ্ট ও চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন ধরনের ওষুধ বিক্রি হবে না।
শহরে মন্ডল মেডিকেল স্টোরে মডেল মেডিসিন শপের উদ্বোধনকালে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহা পরিচালক জানান, দেশের প্রত্যন্ত এলাকায় মানসম্মত ঔষুধ নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় ড্রাগ সুপার নিয়োগ কার্যক্রম শুরু করেছে ্ঔষধ প্রশাসন অধিদপ্তর। আগামী ৬ মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গাইবান্ধা শহরে মন্ডল মেডিকেল স্টোর ছাড়াও বলাকা, মিলন, মুন, রিয়াদ, এ এস, সেবক, শাহ ট্রেডিং, গাইবান্ধা ক্লিনিক ফার্মেসী ও আরকে মেডিকেল স্টোরে মডেল মেডিসিন শপের উদ্বোধন করা হয়।

কোন মন্তব্য নেই