সাদুল্যাপুরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভ

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার ফল প্রার্থী এক ছাত্রীকে গণ ধর্ষনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রবিবার দুপুরে ঘটনার সঙ্গে জড়িতদের অভিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে দফায় দফায় চলছে মিছিল ও সমাবেশ করেন তারা। এছাড়া, নলডাঙ্গা বাজারে ঐ স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সড়ক অবরোধ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আাবুল বাশার বাদশাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় নলডাঙ্গা বাজার থেকে কাপড় কিনে বাড়ি ফেরার সময় আখ ক্ষতে নিয়ে ঐ ছাত্রীকে গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ৩ যুবক বখাটেকে আটক করে পুলিশে সোর্পদ করেন স্থানীয়রা। তারা মুমূর্ষুমান অবস্থায় ঐ ছাত্রীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় ৫ জন আসামী করে থানায় মামলা করেন ধর্ষিতার চাচা আব্দুল হালিম মিয়া।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.