ফের অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

ফের অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

বিজয় ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠি পাঠিয়ে আবারো হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকির ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৮৪০) করা হয়েছে।

আজ রবিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার একান্ত সচিব কবির আহমেদ এ জিডি করেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, ‘মৃত্যুর হুমকি দিয়ে চিঠির পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে চারটার দিকে জিডিটি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, এর আগেও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট এবং ২০১৬ সালেল ৩০ মে এবং চলতি বছরের ৭ ডিসেম্বর হত্যার হুমকি দেয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.