কেশবপুরে অবৈধ খাল দখল মুক্ত

Image result for কেশবপুরে অবৈধ খাল দখল মুক্ত

আব্দুল মজিদ, কেশবপুর ( যশোর)  প্রতিনিধি :যশোরের কেশবপুরে প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বোয়ালিয়া বিলের সরকারি খাল দখল মুক্ত করা হয়। এতে ৩১০ ফুট খাল দখলদারদের কবল থেকে উন্মুক্ত হয়েছে। খালটি উন্মুক্ত করায় বর্ষা মৌসুমে বিলের পানি দ্রুত নিষ্কাশন হওয়াসহ ৬ থেকে ৭টি গ্রামের মানুষ জলাবন্ধতা থেকে মুক্তি পাবে বলে এলাকাবাসি আশা করছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন এর নেতৃত্বে বোয়ালিয়া বিলের মধ্যে থাকা ৩১০ ফুট খাল দখল মুক্ত করে উন্মুক্ত করা হয়। এলাকার অনেক কৃষক বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি দখল মুক্ত হওয়ায় বিলের জলাবদ্ধ পানি নিষ্কাশন শুরু হয়েছে। এলাকার কৃষকরা এ বিলে আসন্ন ইরি বোরো মৌসুমে আবাদ করতে পারবে। খালের মুখে প্রভাবশালীদের দেয়া পাকা করে নির্মান করা গেটের কারণে পানি নিষ্কাশনে বাঁধার সৃষ্টি হয়ে বিল সহ এলাকার ৬/৭ গ্রামে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালটির দখল মুক্ত করার সময় উপজেলা মৎস্য অফিসার এস এম আলমগীর কবীরসহ থানার পুলিশ উপস্থিত ছিলেন। প্রশাসনের উদ্যোগে খালটি দখল মুক্ত হওয়ায় এলাকার কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। এ সময় এলাকার শত-শত কৃষক বিলের তীরে উপস্থিত হন। উপজেলা মৎস্য অফিসার এস এম আলমগীর কবীর সাংবাদিকদের বলেন, খালটি দখল মুক্ত করতে এলাকাবাসীও সহযোগীতা করেন।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.