চিলাহটিতে প্রভাষক আলহাজ্ব জিএম আবু হেনা আর নেই, বিভিন্ন মহলের শোক প্রকাশ


 আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সরকারী কলেজের প্রভাষক আলহাজ্ব জিএম আবু হেনা আর নেই। তার মৃত্যুতে শিক্ষক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সকল স্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। ৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহে............ রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৭৬), তিনি দীর্ঘদিন ধরে বাধ্যক্ষ জনিত রোগে ভুগছেন। তিনি ভোগডাবুড়ী ইউনিয়নের মৃত আছির উদ্দিন সরকারের ৪র্থ পুত্র এবং শিক্ষক জিএম মিজানুর রহমান বিপ্লব ও জিএম মোমিনুর রহমান বাপ্পি’র পিতা। জীবতদশায় তিনি চিলাহাটি সরকারী কলেজে প্রভাষকের দায়ীত্ব পালন শেষে অবসরে যান। মৃত্যুকালে স্ত্রী ও ৫টি পুত্র সন্তান, ৩ নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর ক্লিনিক পাড়ায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। তার এই মৃত্যুতে মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউপি চেয়্যারমান একরামুল হক, জহুরুল হক দিপু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আমিনুল হক বাবু, সম্পাদক শরিফুল ইসলাম মানিক, ডোমার রিপোর্টার্স ইউনিটি, চিলাহাটি প্রেসক্লাবের সংবাদকর্মী, চিলাহাটি সরকারী কলেজের অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমেবেদনা প্রকাশ করেন। পরিবারের পক্ষে তার বড় ছেলে মিজানুর রহমান বিপ্লব পিতার বিদাহী আতœার মাগফেরাত কামনায় আতœীয় স্বজন ও সুভাকাংখী সকলের কাছে দোয়া কামনা করেন।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.