লালমনিরহাট রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন
লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের একটি ইঞ্জিনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে লালমনিরহাট স্টেশনের ডগ লাইনে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
লালমনিরহাটের রেলওয়ের সহকারী
ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট থেকে
সান্তাহারগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন ডগ লাইন থেকে সড়িয়ে গাড়ির সঙ্গে
সংযোগ দেয়ার সময় ওই ইঞ্জিনের পাশে থাকা অপর একটি ইঞ্জিনের ধাক্কা লাগারর
সাথে সাথেই ইঞ্জিনের মধ্যে আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিসের
লালমনিরহাটের একটি ইউনিট কে খবর দেওয়া হলে তারা ছুটে চলে আসে ঘটনাস্থলে।
পরে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।অগ্নিকাণ্ডে ওই ইঞ্জিনের কি পরিমাণ ক্ষতি
হয়েছে তা এখনো সঠিক জানা যায় নি। অপর একটি ইঞ্জিন নিয়ে সান্তাহারগামী
ট্রেনটি দেরিতে হলেও স্টেশন ছেড়ে চলে গেছে।
এছারা আরো বলেন,ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি মেরামত করতে আপাতত লোকো সেডে নেয়া হয়েছে।


কোন মন্তব্য নেই