সুনদরগঞ্জে নাশকতা মামলার ৬ আসামী গ্রেপ্তার



আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার ৬ আসামীকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে নাশকতা মামলায় আদালতের গ্রেপ্তারী পরয়ানামূলে এসব পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র বাদশা মিঞা (৪৯), মৃত সোলেমানের পুত্র হযরত আলী (৪০), তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের বিরাজ উদ্দিনের পুত্র লুৎফর রহমান ওরফে গোলাপ (৫৫), নিজাম খাঁ গ্রামের মৃত বন্দে আলীর পুত্র ফয়জার রহমান (৫৫), সুন্দরগঞ্জ পৌরসভার তেঁতুলতলা এলাকার মৃত কপিল উদ্দিনের পুত্র মাওলানা ইয়াকুব আলী (৫১) ও বামনজল মহল্লার মৃত দছিম উদ্দিনের পুত্র হাসেন আলী (৫২)। গ্রেপ্তারকৃতরা সকলেই জামায়তের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এদের বিরুদ্ধে বেশ কয়েকটি করে নাশকতা মামলায় বিজ্ঞ আদালত গ্রেপ্তারী পরোয়ানাজারী করেছেন বলে থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.