ঠাকুগাঁও সদর হাসপাতালে অদ্ভুদ শিশুর জন্ম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ঠাকুগাঁও সদন হাসপাতালে মাথাবিহীন অদ্ভুদ এই শিশুর জন্ম হয়েছে। গত শনিবার রাত ৮টায় ওই শিশুর জন্ম হলে তাকে এক নজর দেখার জন্য অসংখ্য ভীড় জমায়। শিশুটির গর্ভধারীনী মা শহরের নিশ্চিন্তপুর গ্রামের হোটেল শ্রমিক লিমনের স্ত্রী সেলিনা আক্তার ওই শিশুটির জন্ম দেয়। শিশুটির পিতা লিমন জানান, তার স্ত্রী’র সন্তান প্রসবের ব্যাথা উঠলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার রাত ৮টায় মাথাবিহীন একটি অদ্ভুদ আকৃতির ওই শিশুটির স্বাভাবিক জন্ম হয়। শিশুটির দু’চোখ ফোলা এবং ঠোট কাটা রয়েছে। সংবাদটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে হাসপাতালে শিশুটিকে এক নজর দেখতে শত মানুষের ভীড় জমে। শিশুটি তার মায়ের কোলে এখনো সুস্থ রয়েছে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহজাহান নেওয়াজ জানান, হটাৎ হাজারে ২/১ টা শিশু প্রকৃতিক নিয়মে অস্বাভাবিক দেহ নিয়ে বিকলঙ্গ শরীরে জন্ম লাভ করে থাকে। ওই শিশুটি তাদের মধ্যে একটি। তা ছাড়া গর্ভে থাকাকালীন আয়োডিন ও অপুষ্টিজনিত কারণেও এধরনের শিশু জন্ম নিতে পারে।


কোন মন্তব্য নেই