সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকা ৭ম বর্ষে পর্দাপন


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার ৬ষ্ঠ বর্ষ পেরিয়ে ৭ম বর্ষে পর্দাপন করলো। এ উপলক্ষে গতকাল দুপুরে পলাশবাড়ীস্থ পত্রিকা অফিস কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

আলোচনা সভা শেষে দোয়া ও কেক কাটা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.