চালের দাম তুলনামুলক বেশিই বেড়েছে: অর্থমন্ত্রী
বিজয় ডেস্ক: চালের দাম বাড়ার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সচিবালয়ে রবিবার অর্থমন্ত্রীর দফতরে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ গ্রহণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুহিত
বলেন, চালের দাম কিছুটা বাড়ুক তা আমরা চেয়েছি। এটা চেয়েছি যেনো কৃষক দাম
কিছুটা বেশি পায় সেই আশায়। কিন্তু আমাদের আশার চাইতে দাম একটু বেশিই
বেড়েছে। দামটা ৫০ এর উপড়ে গেছে। দামটা তুলনামুলক বেশিই বেড়েছে। তার ফলে
সাধারণ মানুষ সমস্যায় পড়েছে সেটা আমরা স্বীকার করি।
তিনি বলেন,
চাল কিনতে গিয়ে সঞ্চয় খরচ করছেন সাধারণ অনেক মানুষ। সেটা আমাদের অজানা না।
আশা করি আর এক মৌসুমের মধ্যেই চালের দাম কমে আসবে।
বেসরকারি
গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) বলেছে,
এক বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। এর প্রভাব পড়েছে
দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার ওপর। চালের দাম বাড়ায় নতুন করে কমপক্ষে
সোয়া ৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।
সানেমের এই
বক্তব্য সঠিক নয় বলে মনে করেন অর্থমন্ত্রী মুহিত। সানেম তিন মাসের টাইম
লাইনে এই গবেষণা জরিপটি করলেও মুহিত মনে করেন, এই অল্প সময়ে সাগ্রিক প্রভাব
নিয়ে মূল্যায়ন করা যৌক্তিক না। তাৎক্ষণিক এই রিপোর্টের ভিত্তি নেই। এজন্য
কমপক্ষে একটা মৌসুম বা একটা প্রান্তিক দেখা দরকার।

কোন মন্তব্য নেই