যুক্তরাষ্ট্রকে 'উচিত শিক্ষা' দেয়ার আহবান জানালেন এরদোগান

যুক্তরাষ্ট্রকে 'উচিত শিক্ষা' দেয়ার আহবান জানালেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে জেরুসালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে 'একটা উচিত শিক্ষা' দেয়ার আহবান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বৃহস্পতিবার জেরুসালেমকে অবৈধ দখলদার ইসরায়েলের রাজধানী ঘোষণার পর মার্কিন সহায়তা বন্ধের প্রতিক্রিয়ায় নিজ দেশের অবস্থান তুলে ধরেন তিনি।

গত বুধবার জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি হুমকি দিয়ে বলেন, যেসব রাষ্ট্র ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেবে প্রেসিডেন্ট ট্রাম্পের দরবারে তাদের লিস্ট পাঠানো হবে। সম্প্রতি বিরুদ্ধে ভোটদানকারী দেশগুলোতে মার্কিন সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন ইহুদি জামাতা জেরাড কুশনারের শ্বশুর, ইসরায়েলের আস্থাভাজন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প।

মুসলিম বিশ্বের নতুন সুলতান এরদোগান আরো বলেন, মি. ট্রাম্প, আপনি তুরস্কের গণতন্ত্রকে আপনার ডলারে কিনতে পারবেন না। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার।

এদিন রাজধানী আঙ্কারার এক সাংস্কৃতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে সমগ্র গণতান্ত্রিক বিশ্বের প্রতি বিশেষ আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের গণতান্ত্রিক সংগ্রাম আর সদিচ্ছাকে সামান্য মার্কিন ডলারের কাছে বিক্রি করে দেবেন না!

ওয়াশিংটনের ওই বিতর্কিত সিদ্ধান্তে সারা বিশ্বের নিন্দার মাত্রানুযায়ী ১৯৩ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের ভোটে যুক্তরাষ্ট্রের হারের সম্ভাবনা শতভাগ। এখন মার্কিন হুমকি উপেক্ষা করে সবাই মিলে যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে পারে কিনা সেটিই দেখার বিষয়।সূত্র: আল-জাজিরা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.