এবার বাসায় ফিরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
বিজয় ডেস্ক: এবার বাসায় ফিরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বর হাসান
সিজার। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি রাজধানীর বনশ্রীর বাসায়
ফেরেন।শুক্রবার সকালে সিজারের বাবা মোতাহার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোতাহার
হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা মুবাশ্বারকে রাজধানীর
বিমানবন্দর এলাকায় নামিয়ে দিয়ে যায়। পরে সেখান থেকে একটি সিএনজি নিয়ে বাসায়
পৌঁছেছেন তিনি। মুবাশ্বেরকে কোথায় নিয়ে গিয়েছিল সে ব্যাপারেও কিছু বলেনি।
তিনি
আরো জানান, রাত ১টার দিকে বাসায় ফোন দেয় মুবাশ্বার। সে জানায়, তার কাছে
টাকা নেই। সিএনজি নিয়ে বাসায় ফিরছে। তাই টাকা নিয়ে বাসার নিচে থাকতে বলে।
এরপর সিএনজি ভাড়া নিয়ে নিচে যাই আমরা।
এর আগে মঙ্গলবার দিবাগত
রাতে পূর্বপশ্চিমবিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ
প্রতিবেদক উৎপল দাসও বাসায় ফিরে আসেন। তাকে কে বা কারা নারায়ণগঞ্জের ভুলতায়
রেখে যায়। সেখান থেকে তিনি বাসায় ফিরেন।
একই কাদায় মোবাশ্বর
হাসান সিজারকে গতরাতে রাজধানীর এয়ারপোট এলাকায় কে বা কারা রেখে গেছে। পরে
সেখানে থেকে একটি সিএনজি অটোরিকশা নিয়ে তিনি বাসায় ফিরেছেন বলে জানান
সিজারের বাবা মোতাহের হোসেন।
এদিকে, খিলগাঁও থানার পরিদর্শক
(তদন্ত) জাহাঙ্গীর কবীর খান জানিয়েছেন, সিজার বাসায় ফিরে এসেছে, এমন খবর
পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা
হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির
পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড স্যোশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মুবাশ্বার
হাসান সিজার গত ৭ নভেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিলেন। ৭ নভেম্বর সকালে দক্ষিণ
বনশ্রীর বাসা থেকে বের হয়ে মুবাশ্বার নিজের কর্মস্থল নর্থ সাউথ
ইউনিভার্সিটিতে যান। সেখান থেকে বিকালে আগারগাঁওয়ের আইডিবি ভবনে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের একটি মিটিংয়ে গিয়েছিলেন। মিটিং
থেকে বের হওয়ার পরপরই নিখোঁজ হন তিনি।
তার খোঁজ জানতে ঢাকার
খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা বাবা। তবে মুবশ্বার
নিখোঁজের পর কোনও মুক্তিপণ বা চাঁদা দাবি করেনি কোনো সংঘবদ্ধ চক্র।

কোন মন্তব্য নেই