চিলাহাটিতে হানাদার মুক্ত দিবস পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ৫ই ডিসেম্বর মঙ্গলবার হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাক সেনা ও তাদের দোসরদের দখলে থাকা ভোগডবুড়ি ইউনিয়নের চিলাহাটি এলাকা মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল।
উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করা হয়। “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই প্রত্যয়ে সকাল ১১টায় মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয় হতে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে অংশ নেন ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগন। র্যালী শেষে চিলাহাটি চৌরাস্তায় মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানুর সভাপতিত্বে এ আলোচনা সভায় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও গবেশনা বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি, ডোমার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমিন রহমান, মুক্তিযোদ্ধা কন্যা শিরিন মমতাজ, আরাফ অরুপ, শাহাদাৎ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।।


কোন মন্তব্য নেই