এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থী বাবলার
রংপুর: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ
করলেন বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫
মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার
প্রয়োগ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে আসার পর বাবলা অভিযোগ করেন, কয়েকটি
ভোট কেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তবে কেন্দ্রগুলোর
নাম জানাতে পারেননি তিনি।
বাবলা বলেন, ‘মাত্র ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভাল। কিন্তু সারা দিন পরে রয়েছে। তখন কী হয়, সেটা দেখতে হবে।’
তিনি বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ।
এভাবে ভোটগ্রহণ চললে ফলাফল ভালো হবে। তবে ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুষ্ঠু
থাকবে কিনা সে ব্যাপারেও আশঙ্কা প্রকাশ করেছেন বাবলা।
বিএনপির এই প্রার্থী ভোট কারচুপি নিয়ে
নিজের শঙ্কার কথাও জানান। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও
প্রধানমন্ত্রী বিশেষ দূত এইচ এম এরশাদ নির্বাচনী বিধি ভঙ্গ গত পাঁচ দিন ধরে
রংপুরে নিজের বাসভবনে অবস্থান করছেন এবং দলীয় প্রার্থীর পক্ষে প্রচার
চালাচ্ছেন।
তবে যত কিছুই হোক, শেষ পর্যন্ত ভোটের মাঠে দৃঢ়ভাবে থাকার কথা বলেছেন বিএনপির এই মেয়র প্রার্থী।

কোন মন্তব্য নেই