হাতীবান্ধায় সাড়ে ১৬ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া, আদায় তৎপরতা জোরদার
কাজী আলতাব হোসেন , হাতীবান্ধা (লালমনিরহাট) থেকে-সম্প্রতি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারী অফিসসহ সাধারন গ্রাহকের কাছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা বিদ্যুৎ বিল অনাদায়ী। নির্বাহী প্রকৌশলী আদায় তৎপরতা জোরদা,অশংখ্য সংযোগ বিচ্ছিন্ন করেছে।
জানাগেছে,বর্তমান সরকারের উন্নয়ন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ায় সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেনীর অশাধু গ্রাহক বিদ্যুৎ সংযোগ নিয়ে বছরের পর বছর বিদ্যুৎ বিল পরিশোধ না করে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। অপর দিকে কতিপয় সরকারী কর্মকর্তা কর্মচারী অফিস আদালতে একে অপরের অজুহাত দেখিয়ে মোটা অংকের বিদ্যুৎ বিল বকেয়া করেছে। ফলে এছারাও বরেন্দ্র সেচ প্রকল্পে মোটা অংকের বিল বকেয়া অনাদায়ী করেছে। সব মিলিয়ে উপজেলার বিভিন্ন সরকারী,বেসরকারী অফিস আদালত,কলকারখানা,বরেন্দ্র সেচ প্রকল্প সহ সাধারন ৩১ হাজার গ্রাহক আবাসিক অনাবাসিকে মোট ১৬ কোটি ৫০ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল অনাদায়ী রয়েছে বলে নির্বাহী প্রকৌশলী অনিত কুমার নিশ্চিত করে জানান,তিনি ফেব্রয়ারী/১৯ মাসে উপজেলায় যোগদানের পর থেকে অশংখ্য সংযোগ বিছিন্ন সহ বকেয়া বিদ্যুৎ বিল আদায় তৎপরতা জোরদার রেখেছি। আগামী ৩ মাসের মধ্যে ৮০% বকেয়া বিদ্যুৎ বিল আদায় হবে বলে আশা করছি।


কোন মন্তব্য নেই