প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস চক্রের একজন গ্রেফতার
বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের
অভিযোগে আলমগীর হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ জুন) রাত সাড়ে ১২টায় শহরের লতিফপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার
আলমগীর হোসেন (৩২) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আবেদ আলীর ছেলে। এ সময়
তার কাছ থেকে ২টি মোবাইল এবং দশ লাখ টাকার দুইটি চেক উদ্ধার করা হয়।
র্যাব-১২
বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, আলমগীর প্রাথমিক
শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে চেকের মাধ্যমে টাকা
নিয়ে প্রতারণা করে আসছিল।
বিষয়টি জানার পর আমরা তার ভাড়া বাসায়
অভিযান চালিয়ে দশ লাখ টাকার চেক ও দুইটি মোবাইলসহ গ্রেফতার করি। তার
বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


কোন মন্তব্য নেই