রংপুরকে হারিয়ে জয়ের হাসি হাসলো চিটাগং


স্পোর্টস ডেস্ক: ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ১৫৫ রানেই থেমে যায় মাশরাফির রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভাবে ৮ উইকেট হারিয়ে লক্ষ্য থেকে ১১ রান দূরে থাকে রংপুর। এতে প্রথম জয়ের হাসি হাসলো চিটাগং ভাইকিংস।
শুরুতেই ফিরে যান রংপুরের ওপেনার জনসন চার্লস। সানজামুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান তিনি। যাওয়ার আগে স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করতে পারেন তিনি।
জনসনের বিদায়ের পর মোহাম্মদ মিথুনকে সঙ্গী করে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন অপর ওপেনার জিয়াউর রহমান। তবে রানের চাকা সচল রাখতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি।
সুভাশিষ রায়ের বলে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরার মিছিলে যোগ দেন জিয়া। ৩ ওভার শেষে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান। মিথুন ২০ ও রবি বোপারা ১০ রানে ক্রিজে রয়েছেন।
এর আগে লুক রঞ্চির ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়বে চিটাগং -এমনটাই প্রত্যাশা ছিল। তবে ৩৫ বলে ৭৮ রান করে তার ফেরার পর চিটাগংয়ের ব্যাটিংয়ে আর ছন্দ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ১৬৬ রানে থামে ভাইকিংসের রানের চাকা।
রংপুরের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন রবি বোপারা। এছাড়া মাশরাফি ও থিসেরা পেরেরা ১টি করে উইকেট নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.